প্রতিকূল আবহাওয়ায় মধ্যেই ভোলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স ড্রিল শেডে সংক্ষিপ্ত পরিসরে মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
পুলিশ সুপার প্যারেড পরিদর্শণ শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ এবং সকল থানার অফিসার ইনচার্জগণ, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ