একসঙ্গে ভোলার ১১ পুলিশ কর্মকর্তা পদে পরিবর্তন করা হয়েছে। গত ২৯ আগষ্ট ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এক আদেশ জারি করে তাদেরকে বদলি ও পদায়ন করেন। আদেশ অনুযায়ী ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেনকে জেলা গোয়েন্দা শাখার ওসি, তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হককে ভোলা পুলিশ অফিসে ইন্সপেক্টও (ক্রাইম এন্ড অপস), পুলিশ কন্ট্রল রুমের ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানকে লালমোহন থানার ওসি, দৌলতখান থানার ওসি মোঃ বজলার রহমানকে পুলিশ কন্ট্রল রুমের ইনচার্জ, পুলিশ অফিসের ইন্সপেক্টও (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ারুল হককে দুলারহাট থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার ওসি শেখ মাহবুবুর রহমানকে জেলা বিশেষ শাখার পরিদর্শক (নিরস্ত্র), বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকিরকে ভোলা সদর মডেল থানার ওসি, চরফ্যাশন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়াকে বোরহানউদ্দিন থানার ওসি, দুলারহাট থানার ওসি মোঃ মোরাদ হোসেনকে চরফ্যাশন থানার ওসি ও লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদকে তজুমদ্দিন থানার ওসি হিসাবে পদায়ন দেয়া হয়েছে।
পদায়নকৃত পুলিশ কর্মকর্তারা ইতিমধ্যেই তাদের স্ব-স্ব কর্মস্থলে যোগদান করেছেন। বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকির শনিবার ভোলা সদর মডেল থানার ওসি হিসাবে যোগদান করেন। চরফ্যাশন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া শনিবার বোরহানউদ্দিন থানার ওসি হিসাবে যোগদান করেন। এছাড়া জেলার বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মোঃ জাকির হোসেনকে দৌলতখান থানার ওসি হিসাবে পদায়ন করা হয়েছে। তিনি গত শুক্রবার তার নতুন কর্মস্থলে যোগদান করেন। জনস্বার্থে এসব পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে বলে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তার আদেশে উল্লেখ করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ