ভোলায় ব্যাংকের হাট সমবায় ইসলামী আলিম মাদরাসায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ সোমবার (১৫ আগস্ট) সকালে ব্যাংকের হাট সমবায় ইসলামিয়া আলিম মাদ্রাসা হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শোক দিবস অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা ও বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরুস্কার দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না আমাদের দাসত্ব করতে হতো বিদেশীদের কিন্তু যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছে সেই বঙ্গবন্ধু ও তার পরিবারকে মীরজাফর, লোভী খন্দকার মোশতাকরা নির্মম ভাবে হত্যা করেন।
বক্তারা আরো বলেন, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা সেদিন দেশের বাহিরে থাকায় রক্ষা পেয়েছেন।
আলোচনা সভায় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ বিল্লাল, প্রভাষক মাওলানা মহিউদ্দিন, প্রভাষক শামীমা ইয়াসমিন, সহকারী শিক্ষক মোঃ এরশাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক হালিমা বিবি, প্রভাষক নুরুন্নবী, প্রভাষক মাওলানা ইদ্রিস, প্রভাষক মাওলানা বিল্লাল, সিনিয়র শিক্ষক আলী আজগর, সহকারি মৌলভী নূর মোহাম্মদ, সুরাইয়া বিবি, আলাউদ্দিন, জামাল উদ্দিন, অরবিন্দু কুমার রায়সহ আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণি কর্মচারীগণ ও ছাত্রছাত্রী বৃন্দ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ