
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : বৌদি বলল কচ কি ব্যাপার ? ডুবে ডুবে খাওয়া হচ্ছে ? ব্যাপর স্যাপার কি ? শেষ পর্যন্ত কি দেবযানীর গ্রহে কচ জড়িয়ে পরল ? কচ বলল, দেখ বৌদি; এসব বলেনা, কিন্তু ভাল হবে না বলে দিচ্ছি। একজনকে একটু দেখে শুনে দিলে পাতে একটু ভাল খাবার তুলে দিলেই রোমাঞ্চ হয় না। ভালবাসা এত সহজ জিনিস না, সে ভালবাসা তৈরী হতে অনেক সময়ের দরকার। বৌদি বলল, বুঝছি বুঝছি। আর বৌদিকে ছেলে মানুষের মত বলতে হবে না। দোলা লজ্জ্বা পেয়ে খাওয়া ছেড়ে এসে আমার পাশের চেয়ারে এসে বসে পড়ল। ওর চোখ-মুখ লজ্জ্বায় লাল হয়ে উঠছিল। কুসুমও আমার আর দোলার পাশে এসে বসে পড়ল। কচও এসে আমাদের পাশে বসল। কচ ইংরেজী পেপারটা হাতে নিয়ে নাড়া-চাড়া করছিল।
সুশান্ত বলল, কি দাদা গান শোনাবেন বলছিলেন। তা-ত বলছিলাম। দাদা কচ এর প্রতি চোখ তুলে ইঙ্গিত করলেন। কচ হারমোনিয়াম নিয়ে এস। ওনাদের গান শোনাও। কচ হারমোনিয়াম নিয়ে এসে বসল। কচ হারমোনিয়ামে রবিন্দ্র সংগীত বাজাতে লাগল। এই করেছ ভালো নিঠুর এই করেছ ভালো। গানটা যেন একটা আর্তনাদের মত কচ এর বুকের ভিতর থেকে বেরিয়ে হারমোনিয়ামে ভিতর মিউজিক হয়ে বেজে চলেছে। বড়দা বলল, গাওনা। কচ এর মুখ যেন বর্ষার মেঘ-মেদু, সজল-কাজল মেঘের মত গুরু গম্ভীর হয়ে গান আরম্ভ হল। গান শুনে উমা, বৌদি, আসরে এসে যোগদান করল। দোলা ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে বার বার কচের মুখের প্রতি চোখের পলক ফেলছে। কচ যেন এ জগতে নেই, সে য বিশ্বলোক হতে লোকান্তরে বিচরণ করছে। অনেকক্ষণ পর্যন্ত যেন সকলের হৃদয় ছুয়ে ছুয়ে শেষ হয়ে গেল।
বড়দা বললেন, আর একটা গাওনা। কচ আবার বাজাতে লাগল। সবারে করি আহ্বান, এস উৎসুক চিত্ত, এস আনন্দিত প্রাণ। অনেকক্ষণ গানটা কচ প্রাণ দিয়ে গেয়ে গেল। এবার বড়দা, প্রশান্তর দিকে চোখ তুললেন। প্রশান্ত দোলাকে গান গেতে অনুরোধ জানাল। দোলা হারমোনিয়ামের কাছে গিয়ে হারমোনিয়ামে গান তুলল। তুমি যে আমার ওগো তুমি যে আমার। গানটা আকুলি-ব্যাকুলি করে যেন অনেক্ষণ গেয়ে গেল। সমস্ত ঘরটা যেন নিস্তব্ধ নিঝুম হয়ে দোলার গানের মর্ম বুঝে হতাশার দীর্ঘশ্বাস ফেলল। বৌদি, উমা বলল- বাবা দোলার গান যেন কাঁদছে। বড়দা, প্রশান্ত, সুশান্ত কচ যেন অবাক হয়ে দোলাকে দেখছে। দোলা চুপ করে গানের বইর পাতা উল্টাতে লাগছিল। দোলা গানের আসর থেকে উঠে কুসুমের ঘরে গিয়ে চুপ করে বসে থাকল। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, আকাশে তখন শুল্ক পক্ষের সুন্দর চাঁদ উকি দিল।
কুসুমও তার ঘরে এসে দোলার কাছে বসে তার পিঠে হাত রাখল। আকাশও তার ঘরে এসে বসল। বলল দোলা দেবী খুব সুন্দর গান গাইতে পারতো ? কুসুম বলল, গান না যেন বিরহ বেদনা। একটার পর একটা ভেঙ্গে ভেঙ্গে যেন পাষাণ প্রাচীরের দুয়ারে আঘাত হানছে। দোলা মুখ নীচু করে ছিল। কিছক্ষণ পর কচ ওইখানে এসে বসল।
(চলবে--------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ