প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২২, ৯:৫৮ পি.এম
উত্তর দিঘলদীর সেই সামছুদ্দিনের পাশে প্রবাসী কাশেম

টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী ৬নং ওয়ার্ডের সামছুউদ্দিন। সামছুউদ্দিনের একটি ভিডিও সাক্ষাৎকার নিয়ে পাঠকপ্রিয় ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর সেই সামছুউদ্দিনের পাশে দাঁড়িয়েছে উত্তরদিঘলদীর কৃতি সন্তান সৌদিআরব প্রবাসী আবুল কাশেম মিয়া।
শুক্রবার রাতে ভোলার বাণীর সম্পাদক মাকছুদুর রহমানের সাথে কথা বলে অসুস্থ্য সাসছুদ্দিন কে নগদ দশ হাজার টাকা দিয়েছেন এবং আরো সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ভোলা জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, দৈনিক দেশবাংলা পত্রিকার ভোলা প্রতিনিধি ইয়ামিন হোসেনপ্রমুখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং