বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব তার কোন তুলনা হয়না। বঙ্গমাতা বঙ্গবন্ধুকে সহযোগীতা অনুপ্রেরনা না যোগাতেন, তাহলে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীনতায় ভূমিকা রাখা সম্ভব হতোনা। সোমবার দুপুরে ভোলা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তোফায়েল আহমেদ একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুপ্রেরনা যুগিয়েছেন বঙ্গমাতা। ১৯৬৯ সালে যখন বঙ্গবন্ধু জেলে তখন বঙ্গমাতার সাথে পরামর্শ নিয়ে আমরা রাজজৈনিক কর্মসূচী পালন করে থাকি। বঙ্গমাতা আমাদের ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানের খরচ দিতেন। ৩ মাসের ছাত্রলীগের অফিস ভাড়া দিতে পারিনি। বঙ্গমাতা সেই ভাড়া পরিশধ করতে সহযোগিতা করেছেন বলে জানান।
বঙ্গমাতার আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান। তিনি বলেন, ১৯৬৬ সনে ৬ দফা আন্দোলনে জনসমর্থন আদায় ও জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট হাতে রাস্তায় নেমেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তাঁর নিজের অলঙ্কার বিক্রি করে সংগঠনের প্রয়োজনীয় চাহিদা মিটিয়েছিলেন তিনি। তাঁর এ আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত শেষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা করেন তোফায়েল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, জেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি দোস্ত মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার সফিকুল ইসলাম, জেলা আ'লীগের উপ প্রচার সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, উপদপ্তর সম্পাদক সামসুদ্দিন আহমেদ, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ছায়েম, ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ, সধারণ সম্পাদক হিমেল মাহমুদ ও ১৩ ইউনিয়ন আ'লীগের সভাপতি সম্পাদক, চেয়ারম্যানবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ