ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত ঘরে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৫ আগষ্ট বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় তাছনুর বেগম একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসমাইল (৩৬) এর ছেলে মোঃ লিমন (২০) তার মা রিনা বেগম কে গত ২ আগষ্ট রাত ৮টার দিকে অশ্লীল ভাসায় গালমন্দ করতে থাকে এবং মারধর করতে এগিয়ে যায়। এ সময় একই বাড়ীর আহাম্মদ উল্লাহ (৪৯) এর ছেলে মোঃ নাঈম তাদের ঘরের মধ্যে প্রবেশ করে মারধর ধামিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লিমন দা নিয়ে দৌড় দিয়ে আহাম্মদ উল্লাহ এর ঘরে প্রবেশ করে দরজা-জানালা ভাংচুর করে। তখন উপায়ন্তর না পেয়ে আহাম্মদ উল্লাহ লিমনকে জড়াইয়া ধরে বিভিন্নভাবে বুঝাইয়া তাদের ঘরের মধ্যে দিয়ে আসে। কিন্তু গত ৫ আগষ্ট মোঃ ইসমাইল বাড়ীতে আসলে এ ঘটনা তাকে উল্টোভাবে বুঝায়। তখন লিমন, রিনা বেগম ও অলিউল্লাহ বলে যে, আহাম্মদ উল্লাহ তাদেরকে মারধর করেছে। এ কথা শুনে ইসমাইল ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে লিমন, রিনা বেগম, অলিউল্লাহ লাঠি-সোটা ও লোহার রডসহ আহাম্মদ উল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। তখন আহাম্মদ উল্লাহর স্ত্রী তাছনুর বেগম নিষেধ করলে ইসমাইল তার হাতে থাকা লোহার রড দিয়ে তাছনুরের রানে, পিঠে, পেটে ও বুকে এলোপাথারিভাবে মারধর করতে থাকে। এসময় রিনা বেগম এগিয়ে এসে তাছনুরের চুলের মুঠি ধরে টানা-হেচরা করে মাটিতে ফেলে দেয় তাছনুরকে। ওই সময় তাছনুরের কানে থাকা ৮আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। এ ঘটনা দেখে তাছনুরের মেয়ে লামিয়া বেগম আগাইয়া আসলে তাকে এলোপাথারিভাবে মারধর করতে থাকে ইসমাইল ও লিমন। এসময় তার গলায় থাকা ৮আনা ওজনের অপর একটি স্বর্ণের চেইন লিমন জোরপূর্বক নিয়ে যায়। লিমন শুধু মারধর করেই খ্যান্ত হয় নাই। সে আহাম্মদ উল্লাহর ঘরের কাঠের আলমারি ভেঙ্গে গরু বিক্রি করা নগদ ১ লাখ ৬৫ হাজার টাকাও নিয়ে যায়।
এদিকে লামিয়া বেগম ও তাছনুরের ডাক চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে ইসমাইল, লিমন’রা পালিয়ে যায়। তাদের মারধরের কারণে তাছনুরের অবস্থা বেগতিক দেখে তাকে উদ্ধার করে ভোলা সদর হাপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন থাকার পরও তাছনুরের অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে ডাক্তারগণ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তাছনুর সেখানে চিকিৎসাধীন আছেন। এঘটনায় আহাম্মদ উল্লাহ বাদী হয়ে মোঃ ইসমাইল, মোঃ লিমন, রিনা বেগম ও অলিউল্লাহ কে আসামী করে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন, যা তদন্তাধিন রয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবী করেছেন আহাম্মদ উল্লাহর পরিবার।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ ইসমাইলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যিনি অভিযোগ দিয়েছেন তিনি আমার বড় ভাই। উদ্দেশ্যমুলকভাবে যে অভিযোগ তিনি দায়ের করেছেন আদৌ সত্য নয়। আমরা যদি অপরাধ করে থাকি তাহলে একদিন তার বিচার পাবোই।
অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা এসআই মকবুল হোসেনে এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ