বঙ্গবন্ধুর সহযোদ্ধা, মহিলা মুক্তিযোদ্ধা প্রধান সেনাপতি, দেশ সেরা লেখক ড. তাইবুন নাহার রশীদ কবিরত্ন’র ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে শহরতলির রতনপুর রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আনোয়ার হোসেন, রশিদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আঃ মান্নান, রশিদিয়া মসজিদে ঈমাম মাওলানা আঃ সামাদ, খান বাহাদুর নূরুজ্জামান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও ভোলা ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম মঞ্জু খান, খান বাহাদুর নূরুজ্জামান স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলামসহ সমাজের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও বৃহস্পতিবার দিনব্যাপী মরহুমার শ্বশুরালয়ের মসজিদ-মাদ্রাসা, খলিফাপট্টি হায়েজিয়া মাদ্রাসা, দরগাহ রোড কারিমিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে একযোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ড. তাইবুন নাহার রশীদ ২০১৫ সালের ২৮ জুলাই ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ