ভোলার লালমোহন উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবনির্বাচিত সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজীর সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম প্রমূখ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে এ দুই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ