মুজিববর্ষে দেশের সব ভৃমিহীন পরিবারকে নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রতিশ্রুতি রক্ষায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে সারাদেশে ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। তারই দ্বারাবাহিকতায় তৃতীয় পর্যায়ের ২য় ধাপে সারাদেশে ন্যায় চরফ্যাশন উপজেলায় ১শ’ ৬০টি ভৃমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ব্রজগোপাল টাউন হলে সকাল দশটায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভৃমিহীন ও গৃহহীনদের এসব জমির দলিল ও ঘর হস্তান্তর করেছেন।
জমিসহ ঘর হস্তান্তর করা এলাকাগুলো হলো-উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে ৯০টি, জাহানপুর ইউনিয়নে ৩৬টি, ওসমানগঞ্জ ইউনিয়নে ৩৩টি, নজরুল নগর ইউনিয়নে ১৩টি, নুরাবদ ইউনিয়নে ১০টি ঘর সহ মোট ১শ ৬০ টি জমিসহ ঘর হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মামুন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমদ শুভ্র, দুলার হাট থানার ওসি মনির হোসেন, দক্ষিণ আইচার থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন, উপকার ভোগী পরিবারের সদস্যগণসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, সুশীলসমাজ এবং উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ