
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আর আমি-ত শিকাগো থেকে পি.এইচ.ডি করি। ঢাকা থেকে ইঞ্জিনিয়ারিং করি। বাড়ী ছিল বাংলাদেশের খুলনায়। পার্টিশনের পর আমরা কোলকাতায় পার্কসাকাসে বাড়ী কিনে চলে যাই। তবুও খলনায় দিদিমা-দাদা মশায় অনেকদিন ছিল। আমি দিদিমার কাছে থেকে পড়াশুনো করতাম। দিদিমা আমাকে ছাড়তে চাননি। আমিও দিদিমাকে ছাড়া থাকতে পারতাম না। আমার ইঞ্জিনিয়ারিং পাশের পর দাদা মশায় মারা গেলেন। দিদিমাও বছর খানেক এর ভিতর স্বর্গবাসী হল। আমারও পড়াশুনা শেষ। বিদেশে স্কলারশিপের জন্য দরখাস্ত করে শিকাগোয়ে চান্স পেলাম।
এর মাঝে বাবা মার কাছে কোলকাতায় যাওয়া আসা করতাম। আমার আরও তিন ভাই, দুটি বোন ছিল। বাবা ওদের ওখানে পড়াশুনা করিয়েছেন। বোনদেরও উচ্চ ডিগ্রী দিয়ে বিয়ে থা দিয়েছেন। আমার আর তিন ভাই দুজন ডাক্তার আর একজন জিওলজিষ্ট। আমাদের খুলনায় এস.বি. রোডের বাড়ীটা পরে সরকারের হস্তগত হয়। আমার দাদা ছিলেন রায় বাহাদুর মহেন্দ্র ঘোষ। পরে বাড়ীটা অনেক দিন পর্যন্ত খালি পরে ছিল। সুন্দর চার তালা বাড়ীটা এখন আমার চোখের সামনে ভাসে।
আমি খুলনায় জন্ম হয়েছি। খুলনার পথ-ঘাট, নদী-নালা, গান্ধী পার্ক, লেডিজ পার্ক, সিনেমা হল, সব যেন সিনেমার মত আমার চোখের সামনে এখনও হাতছানি দিয়ে ডাকে। সুন্দর বন, সমুদ্র মেঘলা সমতল বাংলাদেশের এক বড় আকর্ষণ। যাকে ঘিরে বহু কাহিনী কিংবদন্তী প্রচলিত থাকলেও লেখা হয়েছে খুব কম। বলা হয়েছে খুব কম, শুনাও হয়েছে খুব কম। সুন্দর বনের বাঘের খ্যাতি বিশ্বজোড়া। এখনও প্রতিবছর বহু মধু ও গোলপাতা সংগ্রহকারী এই বাঘের শিকারে পরিণত হয়। শুধু সৌন্দর্যের কারণে নয়, রাজস্ব সংগ্রহের এত বড় প্রাকৃতিক আকার বাংলাদেশে আর নেই। আমরা তন্ময় হয়ে আকাশের কথাগুলো শুনছিলাম। ও ঠিকই বলেছে, পশু শিকার নিষিদ্ধ হলেও সুন্দর বনের কাঠ, মধু, গোলপাতা, মাছ প্রভৃতি অর্থকরী সম্পদ থেকে প্রচুর রাজস্ব আদায় হয়।
সুন্দর বনের অর্থকরী সম্পদের যথাযথ মূল্যায়ন ও সুন্দর বনের মেহনতী মানুষের জীবনের নিরাপত্তা বিধান ও অবস্থার উন্নতির জন্য সরকারের কাছে বহু সুপারিশ যায়। আকাশ আরও বলল। সুন্দর বনের প্রধান আকর্ষণ গাছ থেকেই পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বনের নাম হয়েছে সুন্দর বন। বিস্তৃর্ণ বৃহত্তম সীমাহীন, এই বনের। এই বনের আর সকল গাছের উপর সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ সুন্দরী। বাওয়ালীরা গভীর বনে গাছ কেটে, ডাল পালা ছেটে কুড়াল দিয়ে বাইশ দিয়ে। চেঁচে যখন একে গোলাকার করে তখন কাঁচা কাঠের যে লালচে গোলাপী রং বেরোয় তা আশ্চর্য্য সুন্দর। অনেকক্ষণ ধরে আকাশের মুখ থেকে সুন্দর বনের কাহিনী নিঃশ্বাস বন্ধ করে শুনলাম। নিজের দেশের সমৃদ্ধির কথা শুনতে কার না আগ্রহ হয় ? দোলা, উমা কুসুম ওরা আবার ড্রইং রুমে এল। আকাশ উমাকে বলল, বৌদি দোলা, মিস দোলা বেশ পাক্কা গাইয়ে। সুশান্ত বলল, দোলা যে এত ভাল গান করে প্রশান্ত তুইত আমাকে বলিসনি। আমি বললাম, আমিই নিজে জানিনা। ভাল গাইয়েত অনেক বড় কথা। ওযে গান জানে তাই জানিনা। পড়াশুনোর কথা বড়দি লিখেছে। আর দোলা কোন দিন আমার কাছে গান জানে বলে নাই। অনেক কথা বলে পড়াশুনোর কথা, ওর বাবা মার কথা, ভাই দু’টোর কথা ওর দিদিমার কথা।
(চলবে------------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ