
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : কুসুমই গল্প করল অনেকক্ষণ টরেন্টোর। এই টরেন্টোতে ছোট বেলায় এসেছিল। বড়দা গানের মাষ্টার রেখে দিয়েছিল। কুসুম নাকি গান শিখতে চাইত না, মাষ্টারকে বকা-ঝকা করত। কচ মাষ্টারের টিকি কেটে দিয়েছিল। তারপর আস্তে আস্তে বড় হতে লাগল, তখন একদিন গানের মর্ম বুঝল। বড়দা খুব ভালবাসেন গান। আজ কুসুমকে বড়দা বললেন, কুসুম একটু গান কর। একয়দিন তোর বিয়েতে যা খাটুনী গেল, একটু গান শুনিয়ে বড়দার কষ্ট লাঘব কর না ? বড়দার যেন একটি আকুল মিনতি। কুসুম বলল বড়দা গান গাইতে লজ্জা করছে। তবু তোমার আদেশ- তোমার আদেশ কোনদিন অমান্য করিনি।
আচ্ছা বড়দা কোনটা গাব ? বড়দা বললেন, যেটা তোর ভাল লাগে। বড়দা ডুগী তবল লয়ে বসেছেন। আকাশ-কুসুমের পানে অনিমেষ নয়নে চেয়ে আছে। কুসুম আকাশের চোখে চোখ রেখে গান গাওয়ার হারমোনিয়াম টেনে নিল। কুসুম গাইতে লাগল, সেদিন দু’জনে দুলেছিনু বলে------- মধু মাস মধু রাত এগিয়ে আসছে। কুসুম যৌবনের উন্মাদনায় তাকেই সম্ভর্ধনা জানাল। অনেকক্ষণ গানটা গাইল। আকাশ খুব মুগ্ধ হল। এবার বড়দা কচকে গাইতে বলল। কচ সংকোচ না করে গাইতে লাগল। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ।
এবার উমা আর দোলাকে বড়দা বললেন, এবার আপনার গান ? উমা বলল, আমি গান জানিনা। দোলা হারমোনিয়াম টেনে নিল। অনেকক্ষণ গানটা বাজাল। সকলেই নিরব নির্বাক হয়ে দোলার মুখের পানে চেয়ে থাকল, যে কখন গলা থেকে সুর বের করবে। এবার দোলা সুর তুলল প্রেম একবার এসেছিল জীবনে সেকি হায়-----নিরুপায়। ধোলার গানের সুরে যেন সেদিন ঘরে মুর্ছনা বেজেছিল। আমি ভাবলাম দোলা এত ভাল গান জানে, আমাকে-ত কোনদিন বলেনি। আর এত সুন্দর গাইতে পারে। কচ, বড়দা, আকাশ, কুসুম, সুশান্ত সব স্তব্ধ হয়ে বসেছিল। গানের তান লয় ছন্দ, সুর অপূর্ব। সকলেই দোলার গানের খুব প্রসংশা করল।
কচ বলল, আপনি এত সুন্দর গাইতে পারেন ? দেখতে-ত মনে হয় মাছটিও উল্টিয়ে খেতে জানেনা। দোলা মুখ নীচু করে কয়েক বার কুসুমের চোখা-চোখি, দু’জনেই এক সাথে কুসুমের ঘরে গেল। কচও উঠে গেল। আমরা অনেক জন বসে থাকলাম। আমার যেন মনে হল দোলা আমার কাছ থেকে অনেক অনেক দূর চলে গেল। অনেকক্ষণ আকাশ গল্প করল ভার্জিনিয়ার। ওখানে একজন ইঞ্জিনিয়ার, ভার্জিনিয়ার উচ্চমহলে অনেকের সাথে ওর জানাশুনা। ভার্জিনিয়া খুব সুন্দর শহর, ওয়াশিংটনের মধ্যে একটি নাম করা জায়গা। সুশান্ত বলল, আপনার ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে কারও সাথে আলাপ আছে কিনা ? আকাশ বলল, না তেমন কারও সাথে গভীর পরিচয় নেই। তবে অনেক ফাংশনে অনেককে দেখি। বা কখনও কখনও ডিনারে এক সাথে হই, তখন হয়ত আলাপ করি।
(চলবে----------------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ