ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার পাওনা টাকা চেয়ে প্রাণ গেল আব্দুল মালেক (৫৫) নামের এক মুদি ব্যবসায়ীর। শশীভূষণ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ভোলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছেন। নিহত ব্যবসায়ীর আব্দুল মালেক উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল লতিফ মাঝির পুত্র।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে আব্দুল মালেকের মুদি দোকানে সদাই কিনতে আসেন রবি আলম নামের এক যুবক। ওই সময় দোকানদার রবি আলমের কাছে পূর্বের পাওনা টাকা দাবি করলে দু’জনের মধ্যে বাগবিতন্ডা শুরুহয়। পাশে থাকা দোকানদারের ভাগিনা রাকিব প্রতিবাদ করলে তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরে দোকানদার মালেক দু’জনকে থামাতে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মালেককে উদ্ধার করে তার স্বজনরা চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী এর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়ে। নিহতের ছেলে থানায় আসার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ