ভোলার পশ্চিম ইলিশার নির্জন স্থানের বাসিন্দাদের সুবিধাতে ব্যবসায়ী ও দানশীল রাকিব হোসেন শান্ত এর অর্থায়নে রাকিব মিয়া জামে মসজিদ ও আল আরাফ মিয়া নামে একটি বাজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যদিও মসজিদ অনেক আগ থেকেই চলমান তবে নতুন করে ভবন নির্মাণ করা হবে বলে জানা গেছে। শুক্রবার জুমা নামাজ শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে বাজারটি উদ্বোধন করা হয়।
রাকিব হোসেন শান্ত বলেন, আমার স্বপ্ন ছিলো একটি মসজিদ ও মাদ্রাসা এবং বাজার করবো। মহান রাব্বুল আলামিনের রহমতে মসজিদ ও বাজার করেছি এখন একটি মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। এদিকে পশ্চিম ইলিশার নির্জন স্থানে বসবাসকারী মানুষরা জানান ঈদের আগে আমরা আজ আরেকটি ঈদ আনন্দ পেলাম এই বাজারটি এখানে হওয়ায়। এসময় তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠাতা রাকিব হোসেন শান্ত কে।
এসময় উপস্থিত ছিলেন আবদুল মালেক মেম্বার, আবুল কাশেম মেম্বার, ব্যবসায়ী শাজাহান মিয়া,ইলিয়াস লাল মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আশরাফুল আলম, নাগর মোরাদার, শাহে আলম মজুমদার, ছিদ্দিক লাল মিয়া প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আলমগীর হোসেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ