দরিদ্র মানুষের যন্ত্রণা দূরীকরণার্থে ২০২১ সালের ২৯ অক্টোবর জোবায়দুর রহমান এর উদ্যোগে ভোলায় ৭ যুবক মিলে শুরু করে ‘মানবতার সেবা’ নামের একটি সেবা মূলক প্রতিষ্ঠান। মাত্র ৭ মাসে এ সংগঠনের সদস্য সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬০ জনে।
এই পর্যন্ত সংগঠনটি ২০ টি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দান করেছে, বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করেছে,মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কিশোর কিশোরীদের নিয়ে বিভিন্ন সময়ে খেলাধুলা ও বনভোজনের আয়োজন করেছে। স্বল্প পরিসরে ২ ধাপে শীতবস্ত্র বিতরণ করেছে, রমজান মাসে অসহায় মানুষদের মধ্যে ইফতারি বিতরণ করেছে। সংস্থার সদস্যদের নিজস্ব চাদায় এ সকল সেবামূলক কাজ করা হয়েছে। অর্থ সাহায্য নেয়া হয় নি অন্য কোন তৃতীয় পক্ষ থেকে। ‘মানুষের প্রয়োজনে সর্বদা রক্ত দেবো আমরা’ এ শ্লোগান ধারণ করে সংগঠনটি ব্লাড ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে একাধিক মুমূর্ষু রোগীদের রক্ত প্রদান করেছে।
মানবতার সেবা সংগঠনের সভাপতি মো নাইম জানান, আগামীতে পুরো ভোলা জুড়ে অসহায় দরিদ্র মানুষদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমাদের। সবার দোয়া ও সহযোগীতা কামনা করি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ