ভোলার পরানগঞ্জে গ্রামের অতিদরীদ্র নারীদের স্বাবলম্বী করতে ২৫ নারীকে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ মেশিনগুলো বিতরণ করে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুন আল ফারুক। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, প্রকল্প পরিচালক মোঃ আবু বকর। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক (হিসাব ও অর্থ) মোঃ মোস্তফা কামাল। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নিরুতাজ বেগম ও আমেনা বেগম। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্রবীণ সন্তান এর সম্মাননায় ভুষিত হন দৈনিক যুগান্তর পত্রিকার ভোলার স্টাফ রিপোর্টার মোঃ হেলাল উদ্দিন গেলদার। পরে অতিথিরা সেলাই প্রশিক্ষণার্থীদের তৈরী পোশাকের প্রদর্শণী পরিদর্শণ করে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ