ভোলার বোরহানউদ্দিনে নির্যাতনের শিকার হওয়া ৭ বছরের শিশু তানিশাকে অবশেষ মাদরাসায় ভর্তি করালেন পুলিশ সদস্য জীবন মাহমুদ। বৃহস্পতিবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন। তানিশার মা সোনিয়া বেগম।
সোনিয়া বেগম জানান, পত্রিকায় তানিশাকে নির্যাতনের খবর দেখে জীবন মাহমুদ নামে একজন পুলিশ সদস্য মুঠোফোনে তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তানিশার পড়ালেখার খরচ ও দায়িত্ব নেওয়ার কথা প্রস্তাব করেন। এতে আমরা রাজি হই।
এদিকে জীবন মাহমুদ নামের ওই পুলিশ সদস্য বলেন, ‘কয়েকটি পএিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তানিশার নির্যাতনের সংবাদ আমার চোখে পড়ে। একপর্যায়ে সিদ্ধান্ত নেই আমি এই মেয়েটির পড়ালেখার দায়িত্ব গ্রহণ করবো। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার মায়ের চাহিদা অনুসারে বৃহস্পতিবার (৩০ জুন) একটি মহিলা আবাসিক মাদরাসায় ভর্তি করে দেই।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ