মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল সম্প্রতি জঘন্যতম কটুক্তি করেছে। তাদের ওই কটুক্তির কারণে সমগ্র মুসলিম বিশ্বে নবী প্রেমিক মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। ওই কটুক্তির প্রতিবাদে বর্হিবিশ্বের বিভিন্ন দেশ কড়া প্রতিবাদ জানিয়েছে।
তারই ধারাবাহিকতায় ভোলার ইলিশা ইসলামিয়া মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ, নুপুর আক্তার ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানান। রবিবার (১২ জুন) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইলিশা জংশন বাজারে এই বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় “নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান, ‘ভারতের পণ্য বয়কট করুন, করতে হবে’ ‘নুপুর ও নবীন এর ফাঁসি চাই’ সহ বিভিন্ন শ্লোগানে প্রকম্পিত হতে থাকে ভোলা লক্ষ্মীপুর সড়ক। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইলিশা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ নিজামউদ্দিন, প্রভাষক আবদুল জলিল, কলেজ ছাত্র আলামিন, হাসান, সোহেল গাজী প্রমুখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ