
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : উমা বলল, দোলা খেতে এস। খাবেনা, খেতে খেতে উমা দেশের পাবনার অনেক মজার মজার গল্প করল। দোলা হেসে হোসে জড়িয়ে পরছিল। দোলা বলল, মজার মজার গল্প করতে দেখছি উমাদি তুমি খুব পটু। আমি ভাবছিলাম জীবনের ফেলে আসা দিনগুলোর কথা। এবার যেন ফ্লোরিডা, ডিজনী ওয়ালর্ডের কথা। কেন আমি যে রকম মনে আনন্দ পেলাম না। কোথায় যেন একটা চাঁপা ব্যাথা মনের কোনায় আমার গুমরে গুমরে ফিরছে। আমার সামনে এখন বিরাট কর্তব্য দোলা। দোলার লেখা-পড়া, বিয়ে। আমি খাওয়ার টেবিলে বসে ভাবছি রাজ্যের চিন্তা আমার মাথায় এসে ভিড় করল।
সেদিন বিকেলের দিকে সুশান্তর বাসায় এক ভদ্রমহিলার সাথে একটি ছেলে বিয়ের কার্ড নিয়ে এল নিমন্ত্রণ করতে। ভদ্রমহিলা তার ননদের বিয়েতে আমাদের সকলের নিমন্ত্রণ পত্র দিয়ে গেল। আমি ছেলেটিকে চেয়ে চেয়ে দেখছিলাম। ছেলেটির নাম জানতে চাইলাম, বলল কচ। ভদ্রমহিলার দেবর উমাদের সাথে বন্ধুত্ব আছে। টরেন্টোতে ইউনিভার্সিটিতে কচ পি.এই.ডি. করছে ইকনমিক্সে। বড় বড় ডাগর ডাগর চোখ, মাথা ভরা কালো কোকড়া চুল যেন নায়ক নায়ক চেহারা।
দোলা কয়েক বার তাকালো চোখ তুলে। ছেলেটিও ওর পানে চেয়ে দেখল। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম আপনাদের বাসা কোথায় ? বলল চার-পাঁচটা বাড়ীর পরে। উমা বলল, যাব দিদি। এইত এলাম এমেরিকা থেকে, কাপড়-চোপড় সব এলোমেলো। ঘর দোর অগোছালো, বাড়ীতে গেষ্ট, যাবার চেষ্টা করব। ভদ্রমহিলা নাছোর বান্দা। ওসব হবে না যেতেই হবে আপনাদের। বাঙ্গালী, তাই জোর করছি। হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেল। মেয়ে সুন্দরী বলে বরপক্ষের তেমন লেনদেন নেই। ওরা যা পারে দেবে, আমরা যা পারি দেব। শাশুরির খুব পছন্দ হয়েছে।
কচ কোন কথা বলছিলনা, তার নীরব চাহনিতে যেন আমার হৃদয় কেড়ে নিচ্ছিল। ভদ্র শান্ত সমাহিত মুখাবয়। উমা চা বিস্কুট দিল, কিছু খান বলল। ভদ্রমহিলা কিচু মুখে দিল। কচ কিছু খেলনা। বার বার আমার দিকে, দোলার দিকে চেয়ে চেয়ে থাকল। আমি বললাম, কচ তুমি কিছু খাও। ও হেসে ফেলল, এইমাত্র চা খেয়ে এলাম। আচ্ছা কিছু নিচ্ছি। বৌদি কত কাজ আছে তোমার খেয়াল আছে ? ওরা নাকি বরিশালের লোক। দেশ ভাগের সময় ওর বাবা-মা সকলে এসেছে কলকাতায়। এখন এখানে ইমিগ্রেশন পেয়ে চলে এসেছে। বৌদি গল্প করতে করতে উমার কাছে অনেক কথা বলে ফেলল।
আমি বললাম, তাহলে আমরা সব এক দেশের লোক। সত্যি দেশের কথা শুনলে বুকটা গর্বে অনেক বড় হয়ে উঠে। নিজের মাতৃভূমিকে সহজে ভুলে থাকা যায় না। পথ-ঘাট, নদী-বন্দর, গাছ-গাছালী, পায়ে চলা পথগুলো আজও যেন হাতছানি দিয়ে ডাকে। তোরা একবার আয়নারে। আমরা কেমন আছি দেখে যা না ? কচ চোখ আরও বড় বড় করে বাংলাদেশ বরিশালের কথা শুনছিল। কোথায় লন্ডন, প্যারিস, কানাডা, এমেরিকা; আর কোথায় ছায়া ঢাকা, মায়া ভরা আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ। তার হাসিতে মুক্তো মানিক ঝরে। আমাদের বাপ-দাদারা তার ছায়ার নীচে মানে-সম্মানে আত্ম মর্যাদায় বুক ফুলিয়ে কাটিয়ে গেছেন। করো কাছে কোনদিন দিনতা স্বীকার করেনি। পুকুরের মাছ, মাঠের ধান, বাড়ীর সবজি, বাড়ীর হাস-মুরগী, ছাগল-গরুর কোন অভাব ছিল না। নিজেরা খেয়েছে, অন্যকে খাইয়েছে।
(চলবে-----)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ