ভোলা জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্যাকেটজাত দুধ ও টি শার্ট বিতরণ করা হয়েছে। ‘পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ এই প্রতিপাদ্যে উদযাপিত বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ দপ্তর। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আমিন উল আহসান।
জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ নেওয়াজ চন্দন প্রমূখ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৪ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীর মধ্যে প্যাকেটজাত দুধ ও টি শার্ট বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আমিন উল আহসান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ফটোসেশনে অংশ নেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ