ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি-বেসরকারি ব্যাবস্থাপনায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী। কর্মশালায় গেষ্ট অব অনার ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক ও ইমাম সমিতির সভাপতি মীর বেলায়েত হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা হজ্ব পরিষদের প্রশিক্ষক মোঃ মাসউদুর রহমান, ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা আমানুল্লাহ। কর্মশালায় উপস্থাপন করেন মাষ্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন কাশেমী। সার্বিক সহযোগিতা করছেন ইসলামিক ফাউন্ডেশনের ফিলড অফিসার মোঃ মাসুম বিল্লাহসহ অফিসার মোঃ মনিরুল ইসলাম মনির, আরাফাত হোসেন, মোঃ মুসা, মোঃ মাইন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনার আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করার জন্য যাচ্ছেন, আপনারা সৌভাগ্যবান। দু’বছর পর হজ্ব পালন করার সময় দেশের সমৃদ্ধি ও কল্যাণ এবং ভোলার মানুষের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তা’আলা আমাদের সকলের জন্য রহমত দান করেন। এছাড়া হজ্জ পালন করার সময় সকল নিয়ম কানুন মেনে চলবেন এবং প্রয়োজনীয় ঔষধ ও গরমে তাপমাত্রা থেকে রক্ষা পেতে জুতা পড়ার পাশাপাশি সাথীদের মোবাইল নাম্বার ও যোগাযোগ রাখতে হবে। সুস্থ থাকতে অবশ্যই নিয়ম মেনে চলবেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ