বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর অভিষেক হলো শনিবার সকাল ৮ টায়। বাংলাদেশ দূতাবাস লিসবন কর্তৃক আয়োজিত এই টি টেন নক আউট টুর্নামেন্টে ২০ টি দল অংশ গ্রহন করে। স্থানীয় সান্তা এপোলোনিয়ার একটি পাকা মাঠে আয়োজন করা হয় এই খেলার।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেলুজ ভেলাস এর মুখোমুখি হয় পর্তুগাল বাংলা প্রেসক্লাব। উক্ত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় লাভ করে কেলুজ ভেলাস। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষে এবং এই আসরের প্রথম অর্ধশত রানের তালিকায় নাম যুক্ত করেন ওপেনিং ব্যাটসম্যান এফ আই রনি, তিনি ব্যাট হাতে ৫৫ রানে (নট আউট) এবং বোলিং এ ২ ওভারে একটি উইকেট লাভ করেন।
আগামী ২৪ জুন ভিন্ন আরেকটি মাঠে এই আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এমনটাই নিশ্চিত করেছেন দূতাবাসের প্রথম সচিব জনাব আব্দুল্লাহ আল রাজী।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ