ভোলার দৌলতখান উপজেলার মিয়ার হাট এলাকায় উত্তম ব্যাবস্থাপনায় মাছ চাষ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর বাস্তবায়নাধীন সম্বনিত কৃষি ইউনিটভূক্ত মৎস্যখাতের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো মাহফুজ। বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসূচি) হুমায়ূন কবীর, উপ-পরিচালক ডঃ খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান প্রমূখ। প্রশিক্ষণে ৩০জন মৎস্য খামারি অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ