ভোলার চরফ্যাশনে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আবদুল বারেক (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বারেক ওই গ্রামের মৃত আসলামের ছেলে। জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম হাওলাদার জানান, নিহত বারেক সকালে তার বাড়ি সংলগ্ন মাঠে গরু চড়াতে যায়। এসময় হঠাৎ গুড়ি বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি নিহত হন। শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী এর সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ