চট্টগ্রামস্থ ভোলা সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন

চট্টগ্রামস্থ এশিয়ান এস আর হোটেলে শনিবার (৩০ এপ্রিল) অত্যন্ত সুন্দর আনন্দঘন পরিবেশে সমম্পন্ন হলো ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন। এ কমিটি গঠন উপলক্ষে গতকাল এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদের সদস্য, উপদেষ্টাবৃন্দ ও অঞ্চল কমিটির নেতৃবৃন্দ সহ বিশেষ প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাংবাদিক কিরণ শর্মা ও অর্থ সম্পাদক মোহাম্মদ ফিরোজ চৌধুরী। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ এর সাবেক ডীন প্রফেসর ডঃ মনজুর মোর্শেদ মাহমুদ। স্বাগত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ জেড এম ফারুক সংগঠনের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে নবগঠিত উপদেষ্টামন্ডলীর নাম প্রস্তাব করেন এবং উপস্থিত সকলে তা সমর্থন করেন। এ সময় ভোলা জেলার কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল হোসাইন কে প্রধান উপদেষ্টা মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোয়াজ্জেম হোসেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিশিষ্ট সংগঠনক মোঃ মোতাহার উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এর ডীন প্রফেসর ডঃ মোহাম্মদ নাসিম হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন আবুল কাশেম এম জে এফ প্রমূখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম জিহাদি। ইফতার পরবর্তী উপদেষ্টামন্ডলীকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।