ভোলায় ব্যাচ-৯৩ বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ২৮শে রমজান ভোলা শহরের চিলি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইফতার ও পার্টি সেন্টারে বন্ধুদের এই মিলনমেলায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুনতাসির আলম রবিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাচ-৯৩ এর আকতার হোসেন, কাউন্সিলর মিজানুর রহমান, মীর মোস্তাফিজুর রহমান রনি,নাসির লিটন,নেয়ামত উল্লাহ্, আফজাল হোসেনসহ ভোলার ব্যাচ-৯৩ এর সদস্যরা।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে ব্যাচ-৯৩ এর যে সকল সদস্যরা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফেরাত এর জন্য দোয়া কামনা করা হয়।
দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা ওবায়েদুল হক।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ