
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : বুড়ো ভদ্রলোক খুব কাঁদতে লাগলেন। ভদ্র মহিলাও খুব কাঁদছিলেন। আর বলছিলেন, জানিনা আমার নিশা কেমন আছে। আমি বললাম আপনার মেয়ে চিঠি দেয় না ? ভদ্রলোক বললেন হঠাৎ কোন সময়। দেবব্রত বলল কি যে কর বাবা। ভদ্রলোকরা একটু বেড়াতে এল আর তুমি নিশার কথা বলে কাঁদতে লাগলে। তুমি আর সময় পেলে না ? ভদ্রলোক বলল তুই শুনছিসনা ওরা ফ্লোরিডায় যাবে। নিশাও সেখানে থাকে, তাই বললাম। আমি বললাম, তাতে কি হয়েছে, আমরা যাচ্ছি বলেইত ওনি বলবেন। সুশান্ত দেবব্রত ওর ওখানে গল্প করে সময় কাটালো। যখন চলে আসছিলাম তখন দেবব্রত বলল, সুশান্ত বাবু দেখবেন বাবা আমার বোনের যে ঠিকানাটা দিয়েছে। সুশান্ত বলল দেবব্রত, তোমার বাবা ঠিক লোকের হাতেই দিয়েছে, তোমার আর বলতে হবে না।
কয়েক দিনের ভিতরই আমরা ফ্লোরিডা যাওয়ার জন্য গোছ-গাছ করছিলাম। এর মাঝে একদিন ডোরার ফোন এল। সুশান্তই কথা বলছিল ডোরাকে জানিয়ে দিল সুশান্ত আমরা ফ্লোরিডায় কিচমিতে থাকব। আমি ডোরার সাথে কথা বলার কোন প্রয়োজন মনে করিনি। সুশান্ত ডোরাকে আমার কথা কিছু বলেছে কিনা জানিনা, আমি জানার কোন আগ্রহ প্রকাশ করিনি। সেদিন টরেন্টোর আকাশ খুব প্রচ্ছন্ন ছিল। খুব ভোরে আমরা ওয়াশিংটনের পথে পাড়ি জমালাম। দোলার আর উমার যে কি আনন্দ, ছোট ছোট শিশুর মত সারা পথে খালি আমাকে আর সুশান্তকে জ্বালিয়ে মারল। প্রত্যেকটা যায়গার নাম বলতে হবে, প্রায় ম্যাগডোনালে বা রেষ্টুরেন্টে নেমে কোক কিংভা কেনটোকি, হাম বারগার খাওয়া চাইই। প্রত্যেক ষ্টেশনের নাম জানা চাই দুজনের। ওরা দুজন পিছনে বলেছিল।
আমরা বোলা দু’টোয় নিউইয়কে পৌছে গেলাম। নিউইয়র্ক বিশাল নগর লোকে লোকারণ্য। ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল নাট্য মঞ্চ, এ বিরাটত্বের কাছে হিমশিম খেতে লাগলাম। বেলা দুটের সময় ষ্টাচু অফ লিবার্টিব পৌছে গেলাম। সমুদ্রে তখন জোয়ার এসে গিয়েছিল। ছল ছল, কল কল করে উচ্ছাসে আনন্দে আটলান্টিক মহাসাগর আমাদের সংবর্ধনা জানাল। কিচুক্ষণ সমুদ্রের কাছে বসে সমুদ্রের এই উদ্দামতকে মন প্রাণ দিয়ে অনুভব করলাম যেন। ভালবাসায় মত আপনতায় আমাদের আদর করে কাছে বসতে বলল। গুন গুন করে যেন গান গাইল। ছোট বেলায় এই গানটা আমার খুব প্রিয় ছিল।
জানি তোমার সাথে দেখা হবে সাগর কিনারায়,
ওগো তাইত আমি দাঁড়িয়ে আছি নদীর মোহনায়।
চলবে-----------------।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ