আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন স্তরের ৩ শতাধিক নেতা-কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ব্যক্তিগত নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার প্রদান করলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।

শুক্রবার সকালে তিনি তার বাড়ীতে এ ঈদ উপহার প্রদান করেন। এ সময় জেলা, উপজেলা সহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ