পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ইলিশা ৭নং ওয়ার্ডের ২শ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন যুব সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার সকালে ইলিশা হামিদুল্লাহ মাঝি বাড়ী সংলগ্ম ৭নং ওয়ার্ডের মেম্বার জশিম হাওলাদারের অফিস থেকে বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের পরিচালনা কমিটির দায়িত্বশীল ৭নং ওয়ার্ডের মেম্বার জশিম হাওলাদার, সাবেক মেম্বার ছিদ্দিক হাওলাদার, ব্যবসায়ী আবুল কালাম, এনজিও কর্মকতা ফারুক হাওলাদার, আওয়ামীলীগ নেতা জামাল গাজী, আলম মাঝি, প্রভাষক রিপন হাওলাদার,কাদির মাঝিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ