ভোলায় মানবতার কন্ঠ অনলাইন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) ভোলা সমবায় মার্কেটের ২য় তলায় এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা রিপোর্টার্স ইউনিপির সভাপতি আল আমিন শাহরিয়ার, ভোলা নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মনিরুল ইসলাম, এশিয়ান টিভির ভোলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, মানবতার কন্ঠ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলি আহম্মদ, দৈনিক বরিশাল সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, এইচ এম এরশাদ, আবুল হাসনাত, রাসেল তালুকদার, মোঃ মোকাম্মেল মিশু, হারুন সাহ্, নিরব, আমির হামজা।
অনুষ্ঠান পরিচালনা করেন মানবতার কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ছাবেদ হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভোলা কোর্ট জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাকসুদ উল্লাহ্ আমিনি। মানবতার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইফতার মাহফিলে উপস্থিত থাকা সকলকে দীর্ঘায়ু ও শুভ কামনা জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ