
ড. তাইবুন নাহার রশীদ,
(গত পর্বের পর) : দোলা যেন আনন্দে চঞ্চল হয়ে উঠল। নতুন করে বাঁচতে চাইল। আমি ইন্দ্রকে আর স্বপ্নকে বড় হলে কানাডায় আসার জন্য স্পঞ্চার করব। জান দাদু ওরা আসলে তোমাকে আর চাকুরী করতে দেবেনা। ওরা বা দুষ্টু হয়ত বড় হলে ভালো হয়ে যাবে। তবে ওরা দিদিমাকে ভীষণ ভালবাসে ও সভ্রম করে। শুনে হাসলাম। বললাম হয়েছে হয়েছে, তুই রোজগার করে খাওয়াবি। স্বপ্ন, ইন্দ্র চাকরী করে আমাকে খাওয়াবে। যখন বুড়ো হব তখন দেখব হাতের কাছে কেউ নেই। টরেন্টো থেকে সুশান্তর ফোন এল। প্রশান্ত তুই কবে আসবি ? উমা খুব অধীর হয়ে উঠেছে দোলাকে দেখার জন্য ও গল্প করার জন্য। আমি হাসলাম, আমার জন্য কেউই অধীর হয় না। অধীর হবার মত কেউ নেইত আমার।
কয়দিন পর্যন্ত ডোরাকে জানি কেন আমার বার বার মনে পড়ে। ডোরাকে চিঠি লিখব না ফোন করব মনে মনে ভাবছি। অথচ ও সুশান্ত এবং উমাকে চিঠি দেয় আমাকে কেন দেয়না ও কি আমাকে ভুলে গেল ? কেন ? কেন ? তাহলে আমার মত উৎসাহ দেখান প্রগলভতা মনে হয় না ? ভাবছি শীঘ্রই সুশান্তর ওখানে যাব। দেলাকে বলব কাপড়-চোপড় গুছিয়ে নিতে। মনটা যেন আর ইউনিভার্সিটি আর বাড়ী করে ভাল লাগে না। বড় হাঁপিয়ে উঠেছি। সেদিন ইউনিভার্সিটিতে গিয়ে ছুটির একটু আগেই ছুটি চেয়ে নিলুম। আমি ভাবছি ডিজনী ওয়ালর্ডে যাব মিয়ামি সি-বিচে যাব। সমুদ্রের মাঝে গেলে আমি বড় শান্তি পাই। সমুদ্রের অফুরন্ত জলে মনটাকে আমার ¯œান করিয়ে দেয়।
দোলা শুনতে আনন্দে নাচতে আরম্ভ করে দিলে। দাদু বলনা ? সত্যি মিয়ামি সি-বিচে যাব ? আমি বললাম হ্যাঁরে, হ্যাঁ। তুই বিশ্বাস করিস না। সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। গাড়ী নিয়েই একদিন সকালে দোলা আমি টরেন্টার পথে পাড়ি জমালাম। বেলা ২টার মধ্যে সুশান্তর ওখানে পৌছে উমাকে অবাক করে দিলাম। উমা বলে ওমা বলে কয়ে তবেত আসবেন। সুশান্তকে ইউনিভার্সিটিতে ফোন করল। সুশান্ত শুনতে অবাক। ফোন ধরল প্রশান্ত আসার আগে আমাকে ফোন করলি না ? আমি হেঁসে উঠলাম তোদের শুদ্ধ করে দেবার জন্য করি নাই। সুশান্ত বলল, তোর ছেলেমানুষি গেলনা।
(চলবে-----------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ