ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারে দুপুরের দিকে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য প্রদর্শন করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, নোংড়া পরিবেশে খাবার প্রস্তুত ও

সংরক্ষণ করা প্রভৃতি অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোলা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহামুদুল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ