ভোলায় ফোরকানিয়া হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আবু সুফিয়ান মিয়া। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ মোবাশ্বিরুল হক নাঈম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার ফিকহ বিভাগের প্রধান ফকিহ আলহাজ্ব মাওঃ মুফতি আহমাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা সহকারী শিক্ষক ও ভোলা কোর্ট জামে মসজিদের খতিব মাওঃ মাকসুদ উল্লাহ আমিনী। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ছাবেদ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্য রমজান মাসে করনীয় ও বর্জনীয় সম্পর্কে বিষদভাবে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যার দাম বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। এছাড়া মাদ্রাসার উন্নতি ও সাফলতা কামনা করে আলোচনা শেষ করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মাওঃ ইব্রাহিম খলিল, মাওঃ আঃ কাদের, মাওঃ লোকমান, মাওঃ শেখ ফরিদ, মোঃ হাছনাইন। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ মোঃ আবুল বাশার।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ