
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমিও সেই আসরে নিয়ন্ত্রিত হয়ে এসেছিলাম। আমি দূর থেকে সব কিছুই পুঙ্খানুপুঙ্খ রূপে অবলোকন করছিলাম। বরের মায়ের স্থান দখল করে মাতৃরূপী গরীয়সীর দায়িত্ব নিয়ে যিনি এসেছেন, তিনি ধীর নেত্রে তিনি সবকিছুই বরের পক্ষ্য থেকে সমাধান করছেন। কনের মা ¯েœহ কোমল হাতে মেয়ের কপালে হলুদ ছোয়ালেন খোদার কাছে শুভ কামনা করে। বাবা দূর থেকে দাঁড়িয়ে কতদিনের গত বিগত বছরের ¯েœহ সঞ্চিত ভালবাসার কথা স্বরণ করে প্রাণ ভরে দেখছিলেন। ছোট্ট একমাত্র ভাই সুমন যেও তার বুবুর চন্দন চর্চ্চিত কপালে হলুদ লাগায়ে মিষ্টি খাওয়াল। কত শ্রদ্ধা, কত ভালবাসা নিপিড়িত বড় বুবু আজ চলে যাচ্ছে ওদের ছেড়ে। সব অভাব অভিযোগ যেন ওর চোখে-মুখে ফুটে রয়েছে।
ক্যামেলিয়া দূরে অনেক দূরে সকলের অগোচরে বসে গল্প করছিল। সাধারণ বেশ-বাস শান্ত সংযত কথাবার্তা। আরম্ভ হল হলুদ ছোড়া-ছুড়ি, রং খেলা এ ওকে দিচ্ছে। এ হচ্ছে আমাদের দেশের রেওয়াজ। চিরকাল চিরযুগ ধরে বন্ধু-বান্ধবরা, বৌদি ননদরা এ খেলায় বেশ আনন্দ পায়। রং মেখে এক এক জনের চেহারা পাল্টে গেছে। ক্যামেলিয়া দোতালার সিড়ির ফাঁক চুরি চুরি করে দেখছে। অনিন্দ সুন্দর মুখখানা আরও সুন্দর লাগছে। হরিণের মত দুটু ছলছল করা চোখ যেন অনাদি অনন্ত কালের কথা কয়। কোন অনুষ্ঠানে কাজের মধ্যে ওকে দেখা যায়। সকলের খাওয়া-দাওয়ার প্রতি ওর অনেক আন্তরিকতাকে খেল, বা কে খেলনা সামাজিকতা বেশ জানে। গর্ব গরিয়া ওর ধারে কাছে নেই। সাগরের মত উদারতা সকলকে মুগ্ধ করে। সেদিন লাল গরদের চেলীতে ওকে অনেক অনেক মানিয়েছে। যেন বর্ষার সদ্য¯œাত ভরা এক পলকের একটু মেঘ।
দোলা তন্ময় হয়ে সঞ্চয়িতা পড়ছিল। মোহিত হাসান আমার সাথে গল্প করে হাপিয়ে উঠছিলেন। তার স্ত্রী ক্যামেলিয়া আদর্শ পতœীর মত বড় বড় চোখ মেলে স্বামীর গুরু গম্ভীর কথাবার্তা শুনছিলেন। আর মাঝে মাঝে আমার তন্ময়তা লক্ষ্য করছিলেন। সেদিনের মত দোলাকে নিয়ে আমি বাড়ী ফিরে এলাম। দোলা বলল জান দাদু, ক্যামেলিয়া খুব ভাল বৌদি। আমাকে আদর করে কতকিছু খেতে দিল, আবার যেতে বলেছে। ও আমাদের বাসায় আমার সাথে গল্প করতে আসবে। বলল কি জান ? তোমাকে আমার খুব ভাল লাগে। কি মিষ্টি মেয়ে তুমি। আমি চুপ করে থাকলাম। বললাম, দোলা পড়াশুনো কর দিয়ে রাত অনেক হল। দোলা বলল, দাদু খাবে না ? আমি বললাম, মোহি হাসানের বাড়ী অনেক কিছু খেলাম, আর খাওয়ার ইচ্ছে নেই। তুমি খাও।
ইউনিভার্সিটি আর বাড়ী এ করেই দিন কেটে যাচ্ছিল। বাড়দি’র চিঠি পেলাম ঐ একটি মানুষ যে আমাকে ভুলেনা। শত দুঃখে-কষ্টের ভিরতও তার এই ভবঘুরে ভাইটির কথা মনে পরে। দোলার ছোট ভাই দুটি চিঠি খুলে দেখলাম। কি আকুতি দিদি ফিরে এস, ফিরে এস। আর দুষ্টমী কোরবনা, তোমাকে ঝালমুড়ি কিনে দেব। ভাল করে পড়াশুনো করবো, দিদি মার কথা শুনবো। দোলাকে ডেকে বললাম, দোলা তোর চিঠি। দোলা খুশীতে বাগ বাগ। বলল কই, দেখি দেখি। দেখেছ দাদু, ইন্দ্র, স্বপ্ন ভীষণ দুষ্টু হয়েছে। আমাকে ঝালমুড়ি কিনে দেবে।
(চলবে--------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ