ভোলায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলার উকিলপাড়াস্থ টাউন স্কুল মিলনায়তনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন ভোলা জেলা শাখার প্রধান স্বেচ্ছাসেবক সাংবাদিক শিমুল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মোঃ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি ফজিলাতুন নেছা মহিলা কলেজের শিক্ষক বেলাল হোসেন ও এডভোকেট জয়ন্ত সাহা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সহ-প্রধান স্বেচ্ছাসেবক মোঃ মোস্তাফিজুর রহমান, জালাল আকবরী শিবলী, ভোলা সদর উপজেলা শাখার প্রধান স্বেচ্ছাসেবক অমিতাভ রাজন প্রমূখ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইফতার ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান মমতাজি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ