মামলা জটিলতায় বন্ধও সকল নাটকীয়তা শেষে অবশেষে আজ সোমবার সকাল ৮টা থেকে লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে ।

সকাল থেকে পুরুষ ভোটারের পাশাপাশি মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
৬নং ওয়ার্ড কেন্দ্র হাজির হাট পশ্চিম চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এখানে মোট ভোটার ১৪৬১। দায়িত্বরত প্রিজাইডিঙ অফিসার এইচ এম সুমন বলেল ৯টা পর্যন্ত ভোট দিয়েছে ২০৩ জন। বয়োবৃদ্ব রহিমা নিজের ভোট দিতে পেরে খুবই খুশি। হাজির হাট টিএ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটারেরা নিজেদের পছন্দের প্রার্থী কে কোন রকম সমস্যা ছাড়া ই ভোট দিচ্ছে। ভোটার সাহে আলম জানান অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এই কেন্দ্রে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ