
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : সেদিন পবিত্র’র বাড়ী অনেকক্ষণ ছিলাম। রাতে না খাইয়ে আর ছেড়ে দিল না। রাতে গরম গরম খিচুড়ি, ডিম মামলেট, আলুর দম করছিল। দোলা কিচেনে বসে পবিত্র’র বৌর সাথে দেশের ওর মা-বাবা, ভাই-বোনের অনেক গল্প করছিল। বলল, আসবেন কিন্তু বৌদি। বড্ড একা দাদু, দাদা আর আমি। বলল আমাদের বাসায় আবার আসবেন। আমার পুতুলের একটু চুল বানিয়ে দেবেন, গুছিয়ে একটু শাড়ী পরিয়ে দেবেন ? বলল পবিত্র’র মেয়ে ফুলঝুরি।
দোলা হাসল, বলল তুমি পড়োনা ? খালি পুতুল খেল ? ফুলঝুরি বলল, জানেন আমার পুতুলের অনেক গহনা, অনেক শাড়ী আছে। আমার পুতুল আবার পড়াশুনো করে, স্কুলে যায়। আমিও পড়ি, বাবা আমাকে অনেক বই কিনে দেয়। আমি নার্সারিতে পড়ি। আপনাদের বাসায় গেলে আমার পুতুলের শাড়ী পরিয়ে দেবেন। আমার পুতুলের নাম কি জানেন, কুসুম। ওর বরের নাম সাধন। দোলা হাসল, বলল বাবা তুমিত অনেক কথা বলতে পার। অনেক কিছু বোঝ, ভাল করে লেখা পড়া করো। রূপকথার রাজপুতুলের বই কিনে দেব। অনেক সুন্দর সুন্দর ভুত পেতিœর গল্প আছে তাতে। ফুলঝুরি বলল, একটা গল্প বলেন না ? আপনি, দোলা বলল; আর একদিন এসে তোমাকে অনেক গল্প শুনিয়ে যাব।
অনেক রাত হয়ে যাচ্ছিল, পবিত্র আমি এতক্ষণ বাংলাদেশের খাদ্য-বস্ত্র সমস্যা নিয়ে গল্প করছিলাম। পবিত্র খুলনার লোক, সুন্দর বনের সুন্দরী গাছ, মধু, গেলপাতা নিয়ে রসালো গল্প জুড়ে দিয়েছিল। রয়্যাল বেঙ্গল টাইগারের লোমহর্ষক কাব্যকথা শুনে ভয়ে চোখ আমার ছানাবড়া হবার উপক্রম। সুন্দরবনে সরকারের একটা বড় আয়ের পথ আছে, যদি সেটা ঠিকভাবে পরিচানলা করা যায়। অনেক দিন দোলার পড়াশুনার জন্য, আর আমার শরীর মন ভাল ছিলনা বলে, আর কোথাও বেরুইনি। বরফ পড়াও অনেক কমে আসছিল। দেশ থেকে বড়দি’র চিঠি পেয়ে নিশ্চত হলাম, যে বড়দি দোলার জন্য আর কাঁদা-কাটি করে না। দোলাও আর ঘন ঘন মার কথা বলে না।
ডোরার অনেক দিন হয় কোন চিঠি পত্র পাইনা। ভালবাসা যত তাড়াতাড়ি উতপ্ত হয়, আবার তত তাড়াতাড়ি শীতল হয়। জানিনা ডোরা বোধ হয় ইউনিভার্সিটির কাজ কর্মে খুব ব্যস্ত হয়ে পড়েছে। না হয় আমার উপর তার প্রচন্ড অভিমান রয়ে গেছে। আমারও যৌবনে ভাটা পড়ে গেছে, ডোরারও তাই, সেও ঝিমিয়ে পড়েছে। আমি এগিয়ে গেলে সে পিছিয়ে পড়ে, সে পিছিয়ে থাকলে আমি এগিয়ে যাই। এ করেই এতটা কাল কাটিয়ে দিলুম। এ নিয়েই আমি আর এখন মাথা ঘামাই না।
দোলা আসার পর একটা কর্তব্য বোধ আমার উপর এসে পড়েছে। আর তাছাড়া মানুষের একটা বয়স থাকে, যখন জীবনকে মনে হয় একরাশ রং ঝলমলে বেলুনের মত। অথবা একগুচ্ছ ফুলের, আবার অভিজ্ঞতার দীর্ঘ পথ পেরিয়ে একদিন জীবন ধরা দেয় নির্মম রূপে। জীবন তখন আর পুষ্পের বাগান নয়। দাবানল। জীবনকে রূপকথার মায়াবী অবাস্তবতা থেকে তুলে আনতে চাই কঠোর বাস্তবতার ঘাটে। বাইওে খুব আমাখে মেঘে করেছে। আমাদের দেশের শ্রাবণ মাসের মত মেঘ লুকোচুরি খেলছে। অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে জানালার ফাঁক দিয়ে মেঘের লুকোচুরি খেলা দেখে কালিদাসের উজ্জ্বয়িনীর কথা মনে পড়ে গেল।
(চলবে-----------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ