
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে জেলেরা মেঘনা নদীতে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ শিকার করে। ওই মাছ বিক্রির জন্য একটি ঘরে রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দক্ষিণ জোন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ইলিশ, পোয়াসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করি। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে সরকার।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ