
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)
(গত পর্বের পর) : বললাম না করিনি। আমি দোলাকে ডাকলাম। দোলা এল। হাতে তখন হলদির মরিচের গুড়ো লেগেছিল। মাছের ঝোল বানাচ্ছিল, দোলা বলল দাদু ডাকছিলে ? হ্যাঁ, দেখ কে এসেছে। দোলা বলল ও শ্যামল বাবু ? শ্যামল বলল কি বাবু বলুন, শ্যামল। আমিও আপনার সাথে এম. এস. এ. তে ভর্তি হলাম। জামাই বাবু বললেন পড়া শুনায় আপনি খুব ভাল, তাই এলাম আপনার কাছে কিছু জানতে। দোলা বলল, আপনি ফার্ষ্ট ক্লাশ পাওয়া ছাত্র। আমার কাছে আপনি কি জানবেন ? চা খান? দাদুর সাথে গল্প করুন, দাদু একা থাকে। শ্যামল বলল, আপনিত আছেন, আমি দাদুর সাথে এত গল্প করে উঠতে পারিনা, শ্যামল বলল কিযে বলেন।
দোলা শ্যামলকে কার্লমার্কস এর বইটা দিল। শ্যামল হাতে নিয়ে নাড়া-চাড়া করতে লাগল। আপনি কার্লমার্কস পড়েন ? কেন পড়বনা, কোটি কোটি মানুষের হৃদয়কে যে স্পর্শ করেছে। লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষকে যে মুক্তির সন্ধান দিয়েছে। শ্যামল বলল, ও বাবা খুবত জানেন। এসব বই পড়েন কোন সময় ? দোলা বলল, ইচ্ছে থাকলেই উপায় হয় ? দোলা বলল, রান্না পুড়ে যাচ্ছে, শ্যামল বাবু। শ্যামল বলল, আপনি দেখছি পাকা রাধুনি। এই পাক করে খাওয়ার একটি আলাদা মর্যাদা আছে। শ্যামল অনেক্ষণ গল্প করে চলে গেল। শ্যামলের চলা ফেরায় কোন দীনতা নেই, নিজের মান সম্মান রেখে মাথা উঁচু করে চলতে শিখেছে। দোলা বলল, জান দাদু; শ্যামল খুব পড়াশুনা করে। ও নাকি ছোট বেলা থেকে পড়া শুনায় খুব ভাল। এম. এস করতে যাচ্ছি, জানি না কতটুকু ভাল করতে পারবো, যা পড়া শুনোর চাপ এখানে। শ্যামলের সঙ্গে পাল্লা দিয়ে চলতে কি আমি পারব ? বললাম যাবি ? মন্ট্রিলে থেকে টরেন্টো যেয়ে ক’দিন ঘুরে আসিনা। দোলা বলল দাদু, এইত মাত্র ক’দিন হল এম.এস.এ. এডমিশন নিয়েছি। ছুটি ছাটা হোক, তখন দেখা যাবে।
বললাম সুশান্ত-টা বার বার লিখছে আয়না প্রশান্ত। ভাবছি কখন যাই, আচ্ছা তুই যখন বলবি তখন যাব। দাদু চলনা বাইরে কোথাও ঘুরে আসি। পবিত্র’র বাড়ী যাওয়া ঠিক করে দোলাকে বললাম। দোলা সেজে-গুজে ঠিক হয়ে এল। সেদিন খুব বরফ ঝরছিল, তবুও বেরুলুম। আস্তে আস্তে গাড়ী ড্রাইভ করে পবিত্র’র বাড়ী এলাম। ওরা তখন লেপ মুড়ি দিয়ে ঘুমুচ্ছিল। মেয়েটা বসে বসে পুতুল খেলছিল। কলিং বেল টিপলাম, দরজা খুলে দিল। বললাম, বাবা কোথায় ? বলল, বাবা ঘুমুচ্ছে। বললাম এই অবেলায়, দৌড়ে বাবার রুমে ঢুকে বলল, মা-বাবা দেখ কাকা বাবু এসেছেন। পবিত্র ও ওর বৌ তাড়াতাড়ি দৌড়ে এল। বলল, বাবারে যা ঠান্ডা, যা বরফ পড়ছে। এর ভিতর এলেন প্রশান্ত বাবু। আমি বললাম, আমার আবার ঠান্ডা-গরমের হুস নেই। দোলাকে নিয়ে এলাম, দোলা বড় বড় চোখ মেলে ওদের দুজনকে দেখছিল। বৌদি পাপড় ভেজে ঘরে হালুয়া করা ছিল, তাদিয়ে চা দিল। দোলা খেতে খেতে বললো, ইস্ কতদিন গরম গরম মুড়ি খাইনা। মুড়ি সরষের তৈল দিয়ে পেয়াজ-কাচা লঙ্কা দিয়ে খেতে ভারি মজা লাগে। আমার দিদিমা খুব ভল মুড়ি ভাজতে জানে।
(চলবে--------------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ