ডাঃ রমেশ চন্দ্র মজুমদার (খোকন) দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দিনযাপন করছেন। তিনি ভোলা সদরের অতি পরিচিত জনপ্রিয় একজন চিকিৎসক। তিনি ১৯৪৫ সালে বাপ্তা ইউনিয়ন এ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাঃ নিবারণ চন্দ্র মজুমদার।
ডাঃ খোকন জানান, ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি একুশটি কেম থেরাপি এবং ৩৪ টি রেডিওথেরাপি নিয়েছেন। আরো ছয় বার কেমোথেরাপি নেওয়া লাগবে। এতে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছেন। তিনি আরোও জানান, তার পিতা ডাঃ নিবারণ চন্দ্র মজুমদার ভোলা জেলায় প্রথম এলোপ্যাথিক চিকিৎসা শুরু করেন। তার সমসাময়িক সময়ে শিবপুর ইউনিয়ন এর ডাঃ জয়নাল আবদিন এবং ইলিশা ইউনিয়ন এর ডাঃ জয়নাল আবদিন ভোলা সদরের লক্ষ্মী মেডিকেলের ডাঃ প্রহল্লাদ চন্দ্র ভোলা জেলায় এলোপ্যাথিক ডাক্তারি শুরু করেন।
নিবারণ চন্দ্র মজুমদারের পিতা সিদাম চন্দ্র শীল একজন স্থানীয় সমাজ সেবক ছিলেন। তিনি নিজেকে বহু সামাজিক কাজে নিয়োজিত করে ছিলেন। তৎকালীন সময়ে বর্তমান বাপ্তা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য দেড় একর জমি দান করেছিলেন। পানীয় জলের সুব্যবস্থা জন্য পুকুর খনন করেছিলেন। বর্তমানে যেখানে একটি মসজিদ ও বাপ্তা ইউনিয়ন পরিষদ অবস্থিত।
ডাঃ রমেশ চন্দ্র মজুমদার (খোকন) নিজেও মধ্য বাপ্তা প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি এই স্কুলের নামে ১৩ শতাংশ জমি দান করেন। তিনি সকলের কাছে রোগ আরোগ্য ও দোয়া কামনা করছেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ