
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : অবশ্য এতে বিস্ময়ের কিছু ছিলনা। কারণ নির্মাণ কাল থেকেই গান্ধী নানা ভাবে আলোচনা ও প্রসংসা পেয়ে আসছিল। ছবি মুক্তির পর পৃথিবীর বিভিন্ন দেশের চিত্র সমালোচক ও দর্শক ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন। তবে ভারতে এবং বাংলাদেশে এর কিছুটা বিরুপ সমালোচনা করা হয়। গান্ধীর সময়কার কয়েক জন বিশিষ্ট ব্যক্তির চরিত্রকে খুবই ছোট আকারে দেখান হয়েছে বলে, অস্কার পেয়ে রিচার্ড এটেন বোরো মন্তব্য করেছেন এ পুরস্কার আমার নয়, এতে গান্ধীকেই সম্মানিত করা হয়েছে, সে জন্যই আমি খুশি। সত্যি ২২ বছর আগে মার্কিন সাংবাদিক লুহ ফিসারের লেখা গান্ধীর জীবনী পড়ে এটেন বোরো ছবি বানাতে উদ্যোগী হন। শেষ পর্যন্ত দীর্ঘকাল সময় ধরে বহু চড়াই উৎরাই পেরিয়ে ৫০ কোটি ব্যয়ে গান্ধী নির্মাণ করেন। স্বাধীন হিন্দুস্তানের পিতা ও মহাত্মা হিসেবে পরিচিত গান্ধীর এটাই জীবন ভিত্তিক কাহিনী চিত্র।
আমি তন্ময় হয়ে গান্ধীর আলোচনাগুলো দোলার মুখে শুনে আমার খুব ভাল লাগছিল। ও এত জানে, এত পড়াশুনো করে দেখে, এত ভাল করে সমালোচনা ও আলোচনা করে দেখে। আমার মনে হয় ভাষার উপর এবং বলার উপর ওর একটা বৈশিষ্ট্য আছে। বলার উপর একটা বিরাট দখল আছে। সেদিন দোলাকে ম্যক্সিম গোর্কিও একটি বই এনে দিলাম। ও যখন জানতে চায়, পড়তে চায় পড়–ক। বড়দি’র চিঠি এসেছে। দোলা কেমন আছে, আমাকে দেখাশুনা করছে কিনা, ইউনিভার্সিটি ভর্তি হল কিনা ? দোলার মার চিঠি দোলার জন্য মন কেমন করছে। মায়েরা এমনিতে ব্যাকুল হয় আমি মনে মনে হাঁসলাম। দিদি দেখলে বিশ্বাস করতেন, দোলা সুখে আছে; না দুখে আছে। মেয়ে হাজার সুখে থাকলেও মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। নিছক ব্যথায় মনটা ভারাক্রান্ত হয়ে থাকে, এটাই সাধারণত হয়। দোলার ছোট ছোট ভাই দুটি, কাঁচা-কাঁচা অক্ষরে দিদিকে দু’কলম লিখেছে। দিদি তোমার জন্য মন কেমন করে। দিদি তুমি তাড়াতাড়ি চলে এস। আর দুষ্টমী করবো না।
দোলাকে ডেকে তার চিঠি দিলাম। দোলা বলল, ওমা এত তাড়াতাড়ি এসে গেল ? এই আটদশ দিন হল। দিদিমা বলল, চৌদ্দ-পনের দিনে চিঠি আসা-যাওয়া করে। দোলা চিঠি পেয়ে খুব খুশী হল। বলল- জান দাদু, মা’র চিঠি পেয়ে মা’র জন্য মন বড্ড কেমন করছে। ইন্দ্র আর স্বপ্নও চিঠি দিয়েছে। আমি আসতে দুষ্টমী একটু কমেছে। যা পাজি, মাকে দিদিমা’কে জ্বালিয়ে কায়। বড়দি মাজে মাঝে ইন্দ্র আর স্বপ্নকে ওর শ্বশুর বাড়ীতে নিয়ে যায়। সেদিন দুপুরে একটু খেয়ে গড়িয়ে নিচ্ছিলাম। হঠাৎ বাইরে বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। অমিয়’র বৌ ও ওর বৌয়ের ভাই দেশ থেকে এসেছে, তাই বেড়াতে এল। ছেলেটি অনেক ক্ষণ দাঁড়িয়ে থাকল। বসার জন্য বললাম, কিন্তু এ ঘর ও ঘর ঘুরে ঘুরেই দেখতে লাগল। জিজ্ঞাস করলাম কি করে ? পড়াশুনা করে ? না, এমনি ঘোরা ফিরা করে, অমিয় বলল হিষ্টির এম. এ ফাষ্ট ক্লাশ পেয়েছে। আমি বললাম তাই নাকি ? নাম কি ? অমিয় বলল শ্যামল। দেখতে বেশ চওড়া-ফর্সা। চোখ দুটু বেশ টানা টানা, চোখ-মুখে উজ্জ্বল দীপ্তির ছাপ। বললাম- বসনা, ও একটু মুচকি-মুচকি হেঁসে বসল।
(চলবে----)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ