ভোলা সদর উপজেলার ইলিশাঘাট এলাকা থেকে পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা ফাঁড়ি পুলিশ।
আটক শাহজাহান(৪২), বোরহানউদ্দিন উপজেলার চকডোজ, ৮নং ওয়ার্ডের মোঃ মোফাজ্জেল হোসেনের ছেলে বলে জানা গেছে। মাদক দ্রব্য আটক ও নিয়ন্ত্রনে যথেষ্ট ভূমিকা রাখার চৌকশ পুলিশ অফিসার
ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, এস আই সিদ্দিকুর রহমান, এস আই সুজন মাঝি। তাদের সুচারু কার্যদক্ষতায় পুলিশের একটি টিম সোমবার দুপুরে ইলিশাঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারিকে আটক করেন।
আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলে জানান ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ