উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোলা জেলা রেন্ট-এ কার মালিক সমিতির নির্বাচন। শনিবার (১৯ ফেব্রুয়ারী) শহরের মহাজনপট্টিস্থ মা কমিউনিটি সেন্টারে সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। প্রথমবারের মত অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। স্বতস্ফুর্তভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। নির্বাচনে ১৭৫ জন ভোটারের মধ্যে ১৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমিন জমাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আমজাদ হোসেন পেয়েছেন ৪৯ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সুমন তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফরহাদ হোসেন পেয়েছেন ৫১ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আলম মিয়াজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাকির হোসেন বিপ্লব পেয়েছেন ৪৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রিপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উত্তম চন্দ্র দে পেয়েছেন ৪২ ভোট। কোষাধ্যক্ষ পদে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সঞ্জয় দাস গুপ্ত পেয়েছেন ৬৬ ভোট। সাধারণ সদস্য পদে মোঃ মাইনুদ্দিন (১৪১), মোঃ মনির পেয়েছেন (১৩০), মোঃ মোসলেহ উদ্দিন (১২৭) ও মোঃ মোশারেফ (৯৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ এনামুল হক। তাকে সহযোগিতা করেছেন জেলা সমবায় অফিসের পরিদর্শক কেশব চন্দ্র মাঝি ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আলাউদ্দিন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ