নানা আয়োজনের মধ্য দিয়ে বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ভোলা তরুণ সমাজের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ লা ফেব্রুয়ারি) রাতে ঢাকার বাংলামটর মেনিন চাইনিজ রেষ্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ টাইলস মার্বেল শ্রমজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় ভোলা তরুণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি, স্বেচ্ছাসেবক, সংগঠক ও ব্যবসায়ী হাসনাইন আহমেদ আপন এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টাইলস ডিলারর্স ইমপোর্টারর্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম.ইউ. গোলাম রসুল বেলাল।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল বেলাল বলেন, ভোলা তরুণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে হাসনাইন আহমেদ আপন সমাজের তরুণদেরকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন এবং তাদেরকে একটি সুন্দর প্লাটফর্মে আবদ্ধ করেছেন আমি এই জন্য তাকে সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি এই সংগঠনের সকল কাজে যেকোনো সময় সহযোগিতা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার আফতাব ইউসুফ রাজ। বিশেষ অতিথির বক্তব্য তিনি বলেন, তরুণরাই আজকের সমাজের শক্তি, তরুণরাই অন্ধকার সমাজকে আলোকিত করবে।
এ সময় ডাঃ আফতাব ইউসুফ রাজ ভোলা তরুণ সমাজের সভাপতি হাসনাইন আহমেদ ধন্যবাদ জানিয়ে বলেন, যে কাজটি কেউ করতে পারেনি সেটা আপনি করেছেন কারণ বর্তমানে বেশির ভাগ তরুণরা মাদকাসক্ত সহ বিভিন্ন কাজে জড়িয়েয়ে পড়েছে সেই কাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে সামাজিক কাজে লিপ্ত করেছেন এবং খেলাধুলার মাধ্যমে তাদেরকে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেছেন। এ সময় তিনি বলেন, ভোলা তরুণ সমাজের যে কোন কাজে আমাকে পাশে পাবেন আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।
সভাপতির বক্তব্যে হাসনাইন আহমেদ আপন বলেন, আমার মা-বাবা কেউ বেঁচে নেই। তাদের স্বপ্ন ছিল আমি যাতে বড় হয়ে অসহায়-গরীব দুঃখী মানুষের পাশে দাড়াাই এবং এলাকার তরুণ সমাজকে নিয়ে কাজ করি। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমার মা বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।
তিনি বলেন, সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে তাদের সাথী হিসেবে আমি দাঁড়াতে চাই, তাদের মুখে যখন হাসি ফোটে তখনই আমার ভালো লাগে। এ সময় তিনি সকলের কাছে তার মা বাবার রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য ও দোয়া চান।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পাগড়ী ও পবিত্র কোরআন শরীফ বিতরণ, বিপিএল মিনি টুর্নামেন্ট ২০২২ বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কালাম আজাদ, টাইলস মার্বেল শ্রমজীবী ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জামিনুল ইসলাম, কামাল হোসেন, কাকা মাকসুদ, মহিউদ্দিন পলাশ, সিকদার মন্নান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ রুবেল হোসেন, মোঃ রাকিব ডালী সহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ