
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমি বললাম, এত জিনিস এনেছ। পিঠে কে বানাবে, যে চালের গুড়ো এনেছ ? কেন ? আমি ? দোলা বলল। আমি বললাম পড়াশুনো করবে না পিঠে বানাবে, খাওয়াবে ? যাও কাপড় চেঞ্জ কর। কি খাবে ভাত না রুটি ? দোলা বলল, ভাত। বাবা প্লেনে এসব খেয়ে আমার একদম অরুচি ধরে গেছে। দোলা এ ঘর, ও ঘর ঘুরে ঘুরে বেড়াতে লাগল। তারপর ড্রইং রুমে বসল।
বলল দাদু- তুমি কিছু ভেবনা। আমি সব ঠিক করে নেব। আজ রাতটা একটু বিশ্রাম করে কাল সব গুছিয়ে তবে। টেবিলে খানা রেডী ছিল, দোলা খেতে বসে আমাকে ডাকল, দাদু আসেন এক সাথে খেয়ে-নি। আমিও খেতে বসলাম। বড়দিও কথা বার বার জিজ্ঞাসা করলাম। বড়দি-কি এখানে আসতে চায় ? দোলা বলল, ওমা দাদু আপনি কি বলেন, দিদিমা বলল; তুই যাচ্ছিস, কত খরচ হবে, আমি গেলেও প্রশান্তর অনেক খরচ বেড়ে যাবে। আমি বললাম, কি খরচ কিছুনা। বড়দি-কে আমি জ্বালিয়েছি। বড়দি-ও কথা আমার খুব মনে পরে, আজ বড়দি তোমার সাথে এলে আমি খুব সুখী হতাম। জানেন দাদু, দিদিমা আপনার কথা বলে মাঝে চোখ মোছেন। বলে প্রশান্ত এটা খেতে, ওটা খেতে ভালবাসে। রাজ্যের জিনিস জড় করেছিল। আমার সাথে দেওয়ার জন্য। বাবা-মা বলে বলে কমিয়েছে। দিদিমা কিযে করে আমাদের জন্য অস্থির থাকে। দু’ভাই ছোট, আর আমরা দু’বোন। বড়দি’র বিয়ে হয়ে গেছ। শ্বশুর বাড়ীতে খুলনায় আছে। ওর বাচ্চা কাচ্চা হয়নি। পুজোতে দোলার সময় আসে। মা-বাবা আমাদের দেখে যায়। বাড়ীর মধ্যে আমিই এখন বড়। এম.এ পাশ করার পর আমি চাচ্ছিলাম বিদেশের একটি ডিগ্রি নেব। দিদিমা-ই উৎসাহ প্রদান করল। দোলা তুই মন্ট্রিলে যা-না, প্রশান্ত একা। ওর কাছে গিয়ে পড়াশোনা কর।
দিদিমা বিদেশের এসব স্পনন্সার, ভিসা কিচ্ছু বোঝেনা। দিমিা মনে করে খুলনা আর যেন বরিশাল। বলে হাসতে লাগল। দোলার কথা বার্তায় মনে হয় বেশ সরল সহজ হবে। দোলা বলে জানেন দাদু, বাবা দিদিমার কথা ছাড়া চলেনা। দিদিমা মা বলেন, বাবা তাই মেনে নেয়। দিদিমা একাদশীতে ভাত খেতে চায় না। বাবা কত ফল-মুল এনে দেয়। দিদিমা’র জন্য দুধের যোগান দেওয়া আছে। দিদিমা-ত আগের দিনের মানুষ, মাছ ছোয় না। শুধু নিরামিষ আর আলো চালের দুটু ভাত। দিদিমা’র জন্যই আমাদের বাড়ীটা সরগরম আছে।
(চলবে-----------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ