বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের ভোলা জেলা শাখার আয়োজনে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। রবিবার (২ জানুয়ারি) ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে এর সভা কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র প্রভাষক হাকীম মোহাম্মদ হাবিবুল্লাহ তাহেরী। পবিত্র গীতা পাঠ করেন শ্যামল চন্দ্র মন্ডল। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সভাপতি ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে এর অধ্যক্ষ এম রাজিউর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রভাষক হাকীম মোঃ রুহুল আমিন প্রচার ও প্রকাশনা সচিব বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বিশেষ অতিথি ছিলেন হাকীম আব্দুল্লাহ আল মামুন সাংগঠনিক সচিব (ভারপ্রাপ্ত) বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। হাকীম মোঃ নাসির উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইউনানী বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে এর প্রভাষক হাকীম মোঃ মহিউদ্দিন, প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, প্রভাষক মোতাছিম বিল্লাহ, প্রভাষক হাকীম সুশীল চন্দ্র বিশ্বাস, প্রভাষক হাবিবুল্লাহ তাহেরী, অফিস সহকারি মোঃ ফয়সল, মোঃ ইব্রাহিম, কলেজে এর প্রাক্তন ছাত্র হাকীম আনসার উজ্জামান হাকীম মোঃ আসাদুল্লাহ, হাকীম মোঃ নুরুদ্দিন, হাকীম মোঃ নজরুল ইসলাম খোকন, হাকীম মানসুর আহমেদসহ বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন ভোলা জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভায় বক্তারা এই সিস্টেমের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল-জেলা কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা বৃদ্ধি, ইউনানী সিস্টেমের উপর চর্চা বৃদ্ধি করে জ্ঞানের পরিধি বাড়ানো, সঠিক ভেষজের ব্যবহার, ভেষজ পরিচিতি, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এর সাথে সমন্বয় রাখা, ট্রেডিশনাল ঐতিহ্য ধরে রাখা, সকল থানা পর্যায়ে কমিটি গঠন, ইউনানী চিকিৎসকদের দাবি-দাওয়া কেন্দ্রে উপস্থাপন করা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ