বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ তানভীর হোসেন তালুকদার এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) জেলা শ্রমিক দলের অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন, কবির হোসেন, বশির হাওলাদার, থানা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব হেলান উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি আঃ রব আখন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলি রতন, যুগ্ম সম্পাদক এইচ এন সোহাগ, থানা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন বাহার, সাধারণ সম্পাদক মোঃ খোকন, জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, সাংগঠনি সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারণত সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হোসেন খন্দকার, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ মন্নান সহ জেলা থানা পৌর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদ এর ইমাম আলহাজ্ব মাওলানা নুরে আলম।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ