বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চরফ্যাশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে দাস কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা শাখার সভাপতি সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই।
বক্তব্য রাখেন এটিএম আনিসুর রহমান, হারুন রশিদ, মাকসুদুর রহমান, নাসির উদ্দিন, মোঃ ফুয়াদ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ জিয়াউর রহমানকে সভাপতি, মোঃ ফুয়াদ কে সাধারণ সম্পাদক, এ কে এম মনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির চরফ্যাশন উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ