ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য পুনরায় নির্বাচিত হয়ে আবারো জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
জানা গেছে, ১০ই নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ই ডিসেম্বর বোরহানউদ্দিন উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর মত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাহের হোসেন মাতাব্বর। হাট- বাজার ও চায়ের দোকানে বর্তমান ইউপি সদস্য ও ইউপি সদস্য প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা ও শুনা যায়। তাকে নিয়ে আলাপ-আলোচনা, জল্পনা-কল্পনা শুরু হয়েছে স্ব-স্ব অত্র ওয়ার্ডের মানুষের মধ্যে। ওয়ার্ডে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জানান তিনি। স্থানীয় ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে জাহের হোসেন মাতাব্বর বলেন, আমি ৫ বছর যাবত ৪ নং ওয়ার্ডের মেম্বার ছিলাম। জনগণের সুখে-দুখে পাশে থেকেছি, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা সহ সরকারের পক্ষ থেকে যে কোন সহায়তা এসেছে সবই মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। নিজের প্রাপ্য হিসেবে কিছুই ছিল না, কারো কাছ থেকে কোন অর্থ নেই নাই। এ সময় তিনি সকলের কাছে দোয়া চান যেন বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবার ও জনগণের খেদমত করতে পারেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ