
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : বাসায় যেন সত্যি সত্যি ধ্যান করলাম। সত্যি সত্যি ডোরার কথা চিন্তা করতে লাগলাম। যদি বড়দিনে ডোরাকে নিয়ে আবার ফ্লোরিডা যাই, কেমন মহা হয় ? যে দিনগুলি আমার যায় যাচ্ছে এগুচ্ছিল না। আজ যেন মনে হয় সময় আমার খুব তাড়া তাড়িই এগিয়ে যাচ্ছে। ডোরার জন্য ভাবছি একটি পালঙ্ক কিনতে হবে। বেচারা কিসে শুয়ে ঘুমাবে ? আর তাছাড়া উমা আসলেওতো লাগবে। সুশান্ত কোথায় থাকবে ও আমার ঘরে ঘুমুতে পারবে। ডোরা আর উমা ওরা দু’জনে এক ঘরে থাকবে। ঘুমুবে কোন অসুবিধে হবে না। পালঙ্ক গদি, বেড কভার, বালিশ সবইত লাগবে। এতদিন সংসার করিনি, কিছু জানি না, বুঝিনা। টাকা-পয়ষা খরচ হয়নি কেউ কাছেও আসেনি।
দোলার চিঠি পেলাম। এবার বড়দি লিখে নাই দোলা লিখেছে। দাদু স্পনসারশিপের ফরম পেয়ে সব পাঠিয়ে দিয়েছি। এখন কানাডা সরকার ভিসা দিলে হয়। তুমি যদি আমার দায় দায়িত্ব গ্রহণ করো, তা হলে হয়ত আমার ভিসা পাওয়ার আশা থাকতে পারে। চিন্তিত হয়ে পড়লাম। এতদিন কারো দায় দায়িত্ব গ্রহণ করিনি। পড়াশুনা করেছি, খেয়েছি, ঘুমিয়েছি, কলেজে পড়েছি, কমনরুমে বসে আড্ডা জমিয়েছি। আজ নাতনীর দায়িত্ব নিতে যাচ্ছি, ভালই হবে। এ বয়সে তবু আমাকে একটু দেখাশুনা, খোজ-খবর নেবার কেউ আছে থাকবে। জানি না ভবিষ্যত আমার কপালে কি রেখেছেন। পরওত নয় দোলা ? বড়দিও নাতনী, তাহলে আমার নাতনী ? অনেক জল্পনা-কল্পনা, অনেক তথা, অনেক ভাবনা মনের গহীনে এসে ভিড় করল।
বড়দিনের মাত্র আর কিছুদিন বাকী। ডোরা চিঠি পেলাম। ফোন পেলাম। ও বড়দিনের ছুটি উপলক্ষে আমাকে জানিয়েছে। মন্ট্রিলে আমার এখানে বিশ্রাম করবে। তবে ছুটির এক সপ্তাহ আগেই আসতে চায়। লিখেছে তোমার অসুবিধে হবে না তো প্রশান্ত ? শুনে আনন্দে আমার হাত-পা কাঁপছিল। সেদিনটার কথা আমার এখনও মনে পড়ে। নভেম্বরের চতুর্থ দিন, মাসটা ছিল বরফের, বৃষ্টির দিন। সন্ধ্যা থেকে আকাশ কেমন মেঘে ভর করে আসছিল। সেদিনই ভার্জিনিয়া থেকে ডোরা প্লেনে আসছিল। আমি মিরাকেল এয়ারপোর্ট গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। দুটি চোখ আমার ডোরাকে দেখার জন্য ছুটাছুটি করছিল। ডোরা যখন প্লেন থেকৈ নেমে ভতরে ঢুকল, বিস্মাভিভূত মানুষ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে যেমন দিগন্তে সুর্য্যোদয় দেখে, তেমনি দেখলাম ওকে। মানুষের মধ্যে এত সৌন্দর্য্য, এত লাবন্য। আমি যে কোনদিন দেখিনি। শুধু তাই নয়, আমি কোন দিন ভাবতেও পারিনি। সে ঢুকেই এদিক ওদিক তাকালো। যখন আমার চোখে চোখ রাখল, চন্দ্রের প্রভাব মত কি স্বচ্ছ সেই দৃষ্টি। অনেকক্ষণ এয়ারপোর্টের আইন কানুন শেষ করার পর, ডোরাকে নিয়ে বাসায় এলাম।
(চলবে--------)
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ